ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বঙ্গোপ সাগর এলাকায় ৬৪ জেলেসহ ৮টি ট্রলার, চার লাখ মিটার জাল,পাঁচ মন মাছ জব্দ

অবরোধ নিষেধাজ্ঞা উপেক্ষা করে পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনার চর সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় মাছ শিকারের দায়ে ৬৪ জেলেসহ ৮টি মাছ ধরা ট্রলার, চার লাখ মিটার জাল ও বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ মন মাছ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। মঙ্গলবার শেষ বিকেলে এএসআই কামরুলের নেতৃত্বে নৌ-পুলিশের একটি দল তাদের আটক করেছে।


পরে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার উপস্থিতে ভ্রাম্যমান আদালত ট্রলার মালিকদের কাছ থেকে ২ লক্ষ ১৩ হাজার টাকা অর্থদন্ড আদায় করেছে। মুচলেকা রেখে আটক জেলেদের ছেড়ে দেয়া হয়েছে। জব্দকৃত মাছ মহিপুর এলাকার দ:ুস্থদের মাঝে বিতরন করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑